জলাধার | রায়হান মুশফিক |

জলাধার
[]
কী এক অজানা ভয়
সামনে ক্রমশই দেয়াল হয়ে দাঁড়ায়
গুমোট রঙ মেখে মেঘ;
ডেকে আনে আবছায়া- নিজেকে হারায়।

আর আমি....!
জলের আঁধার হয়েও শীতল করতে পারিনা-
এক তৃষিত পাখির ঠোঁট।
বিস্তীর্ণ বুক মেলেও নিষ্প্রাণ থাকি
ভবিষ্যৎ চুক্তিতে ভরে ওঠে অলিখিত নোট।

এবং তুমি....!
তৃষ্ণাতুর চোখ মেলে চেয়ে থাকো;
লজ্জাবনত, জলাধার চোখে!
ভালোবাসা জমিয়ে রাখো তোমার-
আবেগীয় বুকে!

এসো ভবিষ্যৎ, এসো বর্তমান হয়ে
আমাদের প্রণয়ের কাছে,
যেখানে আমার প্রিয়তমা পাখি
আমারই অপেক্ষায় আছে!

নভেম্বর ১৭, ২০১৮

Comments

Popular posts from this blog

পিয়া সরকারের ৪টি বই পিডিএফ